বাংলায় ₹৩,৫০০ কোটির প্রতিরক্ষা বিনিয়োগ, রায়চকে বড় জাহাজ নির্মাণ কেন্দ্র
কলকাতা: পশ্চিমবঙ্গে প্রতিরক্ষা উৎপাদন ও জাহাজ নির্মাণ শিল্পে বড় বিনিয়োগ। রাজ্যে প্রায় ₹৩,৫০০ কোটি টাকার পাঁচটি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রকল্প GRSE এবং দুটি Yantra India Limited-এর।
২৩ আগস্ট কলকাতা থেকে ভার্চুয়ালি প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক আধিকারিক।
প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষিণ ২৪ পরগনার রায়চকে GRSE-এর নতুন জাহাজ নির্মাণ কেন্দ্র। প্রায় ৩২ একর জমিতে তৈরি হতে চলা এই পরিকাঠামোয় ২০০ মিটার পর্যন্ত দীর্ঘ যুদ্ধজাহাজ এবং সর্বোচ্চ ৬০ হাজার DWT ক্ষমতার বাণিজ্যিক জাহাজ নির্মাণের সক্ষমতা তৈরি হবে।
এছাড়াও কিডারপুর ও শালিমারে GRSE-এর পরিকাঠামো সম্প্রসারণ করা হবে। অন্যদিকে ইছাপুরের Metal and Steel Factory-তে Yantra India Limited-এর দুটি প্রকল্পে ₹৭৫০ কোটির বেশি বিনিয়োগ করা হবে।
এই প্রকল্পগুলির ফলে প্রতিরক্ষা উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান ও MSME-গুলির জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে রাজনাথ সিং আত্মনির্ভর ভারত, Make in India এবং Make for the World-এর উপর জোর দেন। বাংলায় এই বড় বিনিয়োগের ফলে রাজ্যের প্রতিরক্ষা ও জাহাজ নির্মাণ শিল্পে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
নিউজ বাংলা লাইভ ২৪ | কলকাতা
