09/10/2026 Latest News, Breaking News & West Bengal Updates
শিলিগুড়িতে ৩০৬ গ্রাম হেরোইন উদ্ধার, NCB-এর হাতে গ্রেফতার দুই
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে ৩০৬ গ্রাম হেরোইন উদ্ধার, NCB-এর হাতে গ্রেফতার দুই

News Bangla Live 24 August 27, 2026 1 min read

মালদা থেকে ট্রেনে মাদক এনে শিলিগুড়িতে পাচারের অভিযোগ

মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে শিলিগুড়িতে প্রায় ৩০৬ গ্রাম হেরোইন উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা NCB। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

NCB সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মালদা জেলা থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি এলাকায় আসে। এরপর একটি টোটো ভাড়া করে শিলিগুড়ির গুরুঙ্গবস্তির দিকে যাওয়ার সময় তাঁদের গতিবিধি সম্পর্কে NCB-এর কাছে খবর পৌঁছয়।

মঙ্গলবার রাতে গুরুঙ্গবস্তির গণেশ মোড় এলাকায় অভিযান চালায় NCB-এর একটি দল। টোটোটি থামিয়ে তল্লাশি চালানোর পর একটি প্যাকেট থেকে প্রায় ৩০৬ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করেছে তদন্তকারী সংস্থা।

ধৃতদের নাম আহিদুল মোমিন এবং এমডি হাসিমুদ্দিন। দু’জনই মালদা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ঘটনায় NDPS আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। মাদকটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment