09/10/2026 Latest News, Breaking News & West Bengal Updates
জলপাইগুড়ি পৌরসভায় রহস্যজনক সুটকেস, উদ্ধার পুলিশের
উত্তরবঙ্গ

জলপাইগুড়ি পৌরসভায় রহস্যজনক সুটকেস, উদ্ধার পুলিশের

News Bangla Live 24 August 25, 2026 1 min read

জলপাইগুড়ি, ২৫ আগস্ট: উত্তরবঙ্গের রাজনৈতি মহলে চাঞ্চল্য তৈরি করল জলপাইগুড়ি পৌরসভার এক অদ্ভুত ঘটনা। সোমবার বিকেলে পৌরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় তাঁর কয়েকজন অনুগামীকে নিয়ে পৌরসভা চত্বরে প্রবেশ করেন এবং একটি বড় রহস্যজনক সুটকেস নিয়ে যান নিজের চেম্বারে। এরপরই শুরু হয় জল্পনা-কল্পনা। পৌরপ্রধান চেম্বার থেকে বেরিয়ে গেলেও সুটকেসটি রয়ে যায় ভিতরে। পৌরসভার একাধিক কর্মচারী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। কারও মনে সন্দেহ, নথি লোপাটের জন্য আনা হয়েছে এই ব্যাগ, আবার কারও মতে এটি কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ বা এমনকি বিস্ফোরকও হতে পারে! খবর ছড়িয়ে পড়তেই পৌরসভা এলাকায় উৎকণ্ঠা তৈরি হয়। বিষয়টি গুরুত্ব সহকারে নেয় পৌর নির্বাহী আধিকারিক ও অফিস সুপারিনটেন্ডেন্ট। তাঁরা সঙ্গে সঙ্গেই জলপাইগুড়ি থানায় যোগাযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৌরপ্রধানের চেম্বার খোলার ব্যবস্থা করে। উপস্থিত ছিলেন পৌরসভার শীর্ষ আধিকারিক ও কর্মীরা। সবশেষে পুলিশের উপস্থিতিতে সুটকেসটি খোলা হলে ভিতরে মিলে জামাকাপড়। পরে জানা যায়, এটি ছিল পৌরপ্রধানের ব্যক্তিগত চালকের। ফলে, ফাইল লোপাট বা কোনো গুপ্ত পরিকল্পনার বদলে শেষ পর্যন্ত ঘটনাটি প্রমাণিত হয় ‘ডুমুরের ফুল’—কেবল কাপড় ভর্তি একটি সুটকেস! স্থানীয় সূত্রে খবর, পৌরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় এ বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে পৌরসভার এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঘটনাটি অপ্রীতিকর হলেও তেমন কিছু ছিল না। প্রশাসন সঠিক পদক্ষেপ নিয়েছে।” পুলিশ সুটকেসটি চালকের হাতে তুলে দিয়ে ঘটনার নিষ্পত্তি করে। যদিও ক্ষণিকের জন্য এই ঘটনা জলপাইগুড়ির রাজনৈতিক মহলকে উত্তপ্ত করে তুলেছিল।

Leave a Comment