জলপাইগুড়িতে গাড়ি চুরি চক্রের হদিশ, গ্রেফতার তিন
উদ্ধার ৪টি ই-রিকশা ও ২টি মোটরবাইক
জলপাইগুড়িতে গাড়ি চুরি চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে জলপাইগুড়ি থেকে ই-রিকশা ও মোটরবাইক চুরি করে পার্শ্ববর্তী জেলাগুলিতে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
তদন্তে নেমে পুলিশ জলপাইগুড়ির বাইরে অভিযান চালায়। সেই অভিযানে চারটি চুরি যাওয়া ই-রিকশা এবং দুটি মোটরবাইক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
চুরি যাওয়া যানবাহনগুলিকে কীভাবে অন্য জেলায় নিয়ে যাওয়া হত এবং এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের এই অভিযানের পর জলপাইগুড়িতে যানবাহন চুরি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে চক্রটির পুরো নেটওয়ার্ক খুঁজে বের করাই এখন তদন্তকারী অফিসারদেরদের অন্যতম লক্ষ্য।
