09/10/2026 Latest News, Breaking News & West Bengal Updates
শিলিগুড়ি জেলা হাসপাতালকে ধাপে ধাপে ‘পেপারলেস’ করার উদ্যোগ
উত্তরবঙ্গ

শিলিগুড়ি জেলা হাসপাতালকে ধাপে ধাপে ‘পেপারলেস’ করার উদ্যোগ

News Bangla Live 24 August 27, 2026 0 min read

ডায়ালিসিস বিভাগে বেড ৫ থেকে বাড়িয়ে ১০ করার সিদ্ধান্ত

শিলিগুড়ি জেলা হাসপাতালকে ধাপে ধাপে সম্পূর্ণ ‘পেপারলেস’ বা কাগজবিহীন ব্যবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর এই পরিকল্পনার কথা জানান পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।

হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ডায়ালিসিস বিভাগে পাঁচটি বেড রয়েছে। সেই সংখ্যা বাড়িয়ে দশটি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

এর ফলে কিডনি রোগীদের ডায়ালিসিস পরিষেবার উপর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে হাসপাতালের পার্কিং সমস্যা, রোগী ও তাঁদের পরিবারের জন্য পরিকাঠামো উন্নয়ন এবং শিশু বিভাগের পরিবেশ উন্নত করার বিষয়েও আলোচনা হয়।

শিশু বিভাগকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। হাসপাতালকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং রোগীবান্ধব করে তোলাই এই উদ্যোগগুলির মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

Leave a Comment