09/10/2026 Latest News, Breaking News & West Bengal Updates
বাঁকুড়ায় আত্মসমর্পণের পথে জবা মাহাতো-সহ তিন মাওবাদী নেতা-নেত্রী
পশ্চিমবঙ্গ

বাঁকুড়ায় আত্মসমর্পণের পথে জবা মাহাতো-সহ তিন মাওবাদী নেতা-নেত্রী

News Bangla Live 24 September 23, 2026 1 min read

বাঁকুড়া: পশ্চিমাঞ্চলে সক্রিয় বলে পুলিশের দাবি করা তিন মাওবাদী নেতা-নেত্রী আত্মসমর্পণ করতে পারেন। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, জবা মাহাতো ওরফে বুলু, নয়নতারা সাহু ওরফে মিতা ওরফে ঝুমা এবং রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন বুধবার বাঁকুড়া পুলিশ লাইনে আত্মসমর্পণ করতে পারেন।


পুলিশের তথ্য অনুযায়ী, জবা মাহাতো ও নয়নতারা সাহু মাওবাদী সংগঠনের জোনাল কমিটির সদস্য ছিলেন। রামপ্রসাদ মান্ডি বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশা নিয়ে গঠিত আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন বলে দাবি পুলিশের।


পুলিশ জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের কোলহান এলাকাতেও তাঁদের সক্রিয়তা ছিল বলে তদন্তে উঠে এসেছে।

সূত্রের খবর, আত্মসমর্পণের সময় দুটি ইনসাস রাইফেল, একটি AK-47, ১০টি ম্যাগাজিন এবং ১৫৪ রাউন্ড গুলি জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনজনের বিরুদ্ধে মিলিয়ে ৭৫টির বেশি মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
তবে এখনও আত্মসমর্পণ সম্পন্ন হয়নি।

Leave a Comment