09/10/2026 Latest News, Breaking News & West Bengal Updates
উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা
উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

News Bangla Live 24 August 27, 2026 1 min read

জলপাইগুড়িতে এক-দু’টি জায়গায় ৭–১১ সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
আগামীকাল, বৃহস্পতিবার ২৭ আগস্ট, উত্তরবঙ্গের আবহাওয়ায় ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
শুধু জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ধস, নিচু এলাকায় জল জমা এবং কোথাও কোথাও ধসের ফলে যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও মেঘলা আকাশের সাথে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলাকালীন খোলা জায়গা, গাছের নিচে বা জলাশয়ের কাছে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

Leave a Comment